Sunday, February 9, 2014

আবেগী ভালোবাসা

-তোমাকে যদি আমি আই লাভ ইউ বলি ,তাহলে তুমি কি করবে।
-তোমাকে ঠাস করে একটা থাপ্পর দিবো ।
- ওউ তাহলে থাক বলবো না।
-না বললে তোমার দুটো গালে দুটো থাপ্পর দিবো।
- কি বলছো আই লাভ ইউ বললেও মারবে না বললেও.মারবে।
- হ্যা ।
-কিন্তু কেনো
-কারন তুমি যখন আমাকে আই লাভ ইউ বলবে তখন আমি তোমার উপর ভিষন রেগে গেছি এটা দেখানোর জন্য একটা থাপ্পর মারবো। আসলে কিন্তু আমি তোমার ওপর একদমি রেগে থাকবো না। তবে তোমাকে সেটা নিরবে হজম করে নিতে হবে।
-আর আই লাভ ইউ না বললে থাপ্পর মারবে কেনো ??
- কারন আমি তোমাকে ভআলোবাসি , আর তাই তোমাকেও আমায় ভালোবাসতে হবে । সো সে কারনে তোমাকেই আগে আমায় আই লাভ ইউ বলতে হবে। আর যদি তুমি না বল তাহলে আমি সত্যি সত্যি রেগে গিয়
মারবো। বুঝলে।
- না ।ভাবছি
-কি ভাবছো ??
-ভাবছি তোমার হাত থেকে ছাড়া পাওয়ার কোন উপায়.আছে কিনা।
-কি বললে তুমি এত সহজে আমার হাত থেকে তুমি ছারা পাবে না। তারাতারি আমাকে আই লাভ ইউ
বলো।
-আচ্ছা ঠিক আছে বলছি। "আই লাভ ইউ"
- কি হল গালে হাত দিয়ে বসে আছো কেনো ??
- না মানে তুমি থাপ্পর মারবেতো তাই। আচ্ছা থাপ্পরটা একটু আস্তে মারা যাবে না।
- কি বলছো তুমি ,আমি কেনো তোমাকে মারবো।আর তুমি হঠাৎ আমাকে আই লাভ ইউ কেনো বলছো। কি হয়েছে তোমার??
- হ্যা না কই কিছু না কিছু না তো। একটু পা পা পানি খাওয়াবে প্লিজ।
- ঠিক আছে দিচ্ছি দাড়াও ।উফ কিযে করো না মাঝ রাতে ঘুম থেকে উঠে।
- জান আমি না আমাদের প্রেমের প্রথম দিনেযে কথা গুলো হয়েছিলো সপ্নে দেখেছিলাম।
-ওউ সে জন্য তুমি হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে আই লাভ ইউ বলছো।
-হ্যা জান ঠিক তাই।
-হুম আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ যখন বলেই ফেলেছো তাহলে সেদিনকার মত আমার হাতে একটা থাপ্পর খেয়ে আবার ঘুমিয়ে পরো।

No comments:

Post a Comment